দামুড়হুদায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
দামুড়হুদায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মনজুর রহমান রানা (২৫) ও ইউসুফ হাওলাদার। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে দর্শনা মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের আটক করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশ জানতে পারে উপজেলার মোহাম্মদপুর গ্রামে দুই ব্যক্তি মাদকসহ অবস্থানর করছেন, এমন সংবাদ পেয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিল্টন ফোর্স নিয়ে ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মনজুর রহমানকে আটক করেন তিনি। পরে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদারকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাঁর পকেট তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকালই আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)