দর্শনায় ছাত্রলীগের মোহাম্মদকে তুলে নিল কারা?

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
দর্শনায় ছাত্রলীগের মোহাম্মদকে তুলে নিল কারা? ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনার রেল বাজার থেকে মোহাম্মদ নামের এক যুবককে সাদা পোশাকে কে বা কারা তুলে নিয়ে গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে একটি নোয়া মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত তাঁকে তুলে নিয়ে যায়। অপহৃত মোহাম্মদ (৩২) দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গার মৃত সাদেক শরীফ ওরফে ছোট-বড়র ছেলে। অপহৃত মোহাম্মদ দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে অনেকে জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত আনুমানিক সাড়ে আটটার দিকে মোহাম্মদ দর্শনার রেল বাজারে অবস্থিত আওয়ামী লীগের দলীয় অফিস-সংলগ্ন ধানসিঁড়ি হোটেলের সামনে অবস্থান করছিলেন। এমন সময় ধানসিঁড়ি হোটেলের সামনে জাপানি ব্র্যান্ডের একটি নোয়া মাইক্রোবাস এসে থামে এবং সাদা পোশাকের একদল লোক নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে মোহাম্মদকে আচমকা গাড়িতে তুলে নিয়ে দ্রুতগতিতে ওই স্থান ত্যাগ করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ডিবি পুলিশ ভেবে বাধাও দেননি। এ সময় অপহরণকারীরা নিজেদের মেহেরপুর ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন তাঁরা। এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, ‘এমন একটি ঘটনা শুনেছি। তবে আমরা তাঁকে আটক করিনি।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘এমন একটি ঘটনার খবর পেয়েছি। মোহাম্মদ নামের কাউকে আমরা আটক করিনি।’ তবে কোনো তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে বলে তিনি জানান। এ বিষয়ে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, ‘দর্শনা থেকে মোহাম্মদ নামের কাউকে আমরা আটক করিনি।’ এ বিষয়ে মেহেরপুর ডিবি পুলিশের ওসির মোবাইল নাম্বারে কল দিয়ে মোহাম্মদ নামের কাউকে তাঁরা আটক করেছেন কিনা জানতে চাইলে, তিনি এ নামের কেউ আটক নেই বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)