সংঘর্ষ, যাত্রী-চালকের রক্ষা পেল প্রাণ!

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
সংঘর্ষ, যাত্রী-চালকের রক্ষা পেল প্রাণ! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নিয়ম না মেনে ট্রেন লাইন পারাপার, ট্রেন-পাখিভ্যানের আফজালুল হক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে নিয়ম না মেনে ট্রেন লাইন পারাপারের সময় ট্রেনের সঙ্গে একটি পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের ইঞ্জিনে বেঁধে ভ্যানটি ছেঁচড়ে স্টেশন পর্যন্ত আসে। অল্পের জন্য ভ্যানটিতে থাকা চালকসহ তিনজন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। তবে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন চালকসহ যাত্রীরা। গতকাল সোমবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। তবে চুয়াডাঙ্গা রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত চালক ও যাত্রীদের শনাক্ত করতে পারেনি। এ দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই স্টেশনে কয়েক শ লোক জড়ো হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ট্রেনটি যখন স্টেশন থেকে আধা কিলোমিটার দূরুত্বে ছিল, সে সময় স্টেশনের শেষ সীমানায় অবৈধভাবে দুজন যাত্রী নিয়ে একটি পাখিভ্যান লাইন পার হচ্ছিল। হঠাৎ ভ্যানটির চাকা রেললাইনের লোহায় আটকে যায়। পরে চালক ও যাত্রীরা দ্রুত ভ্যান থেকে নেমে সটকে পড়েন। এর কয়েক সেকেন্ড পরই ট্রেনের ইঞ্জিনে পাখিভ্যানটি আটকিয়ে যায় এবং ছেঁচড়ে স্টেশন পর্যন্ত আসে। এ সময় ভ্যানটি ভেঙে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্টেশন মাস্টারসহ রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনার পর ট্রেনটি আধা ঘণ্টা লেটে চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে। রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘স্টেশনের কাছেই লাইন পার হবার সময় পাখিভ্যানটি আটকে যায়। তবে ভ্যানচালক চোখে কম দেখতেন বলে শুনেছি। এ দুর্ঘটনায় ভ্যানের চালকসহ তিন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলে শুনেছি। তবে কাউকে শনাক্ত করা যায়নি। তাঁরা ঘটনার পরপরই সটকে পড়েন।’ তিনি আরও বলেন, ‘যে জায়গায় দূর্ঘটনাটি ঘটেছে, সেখানে কোনো ক্রসিং নেই। তারপরও সাধারণ লোকজন এখান দিয়ে চলাচল করেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি অনেকবার জানিয়েছি। তবে এখনো কেউ ব্যবস্থা নেননি৷’ চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে থাকা ভ্যানটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে৷ আমরা ভ্যানটির চালক ও যাত্রীকে শনাক্ত করতে পারিনি।’ তবে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)