মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে হাসানের কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে হাসানের কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ফেনসিডিল রাখার দায়ে হাসানুজ্জামান হাসান নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদ-সহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাসানুজ্জামান মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের রজব আলীর ছেলে। ২০১৮ সালে ডিবি পুলিশের একটি দল ১০ বোতল ফেনসিডিলসহ হাসানুজ্জামানকে আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৭ জন স্বাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)