স্বপন সভাপতি ও হাফিজুর সম্পাদক

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
স্বপন সভাপতি ও হাফিজুর সম্পাদক ছবির ক্যাপশন:
গাংনীর কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গাংনী অফিস: গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় ইউনিয়নের নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র আশরাফুল ইসলাম, সাবেক মেয়র আহমেদ আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে আব্দুর রউফ স্বপন সভাপতি ও হাফিজুর রহমান সাধারণ সম্পাদক করে কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)