মাথাভাঙ্গা নদী বাঁচানোর স্বপক্ষে আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2019-10-22 ইং
মাথাভাঙ্গা নদী বাঁচানোর স্বপক্ষে আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মাথাভাঙ্গা নদীকে বাঁচানোর স্বপক্ষে চুয়াডাঙ্গা আদালত চত্বর এলাকায় আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। সারা দিনের এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে আইনজীবী, সহকারী আইনজীবীসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ এই আন্দোলনের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগের এই কর্মসূচিতে স্বাক্ষরপ্রদানকারী সবাই এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, এ্যাড. বজলুর রহমান, এ্্যাড. রবিউল হক মুন্সী, এ্যাড. শফিকুল ইসলাম শফি, এ্যাড. রবীন্দ্রনাথ সরকার, এ্যাড. শহিদুল ইসলাম, এ্যাড. মোঃ নাছিম, এ্যাড. মোঃ আলমগীর হোসেন, এ্যাড. মুজিবুল হক চৌধুরী মিন্টু, সহকারী আইনজীবী মোঃ আলফাজ উদ্দীন, মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের অন্যতম সদস্য হাবিবি জহির রায়হান ও মাহফুজুর রহমান মুকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)