দামুড়হুদার বাঘাডাঙ্গা থেকে গাঁজাসহ বৃদ্ধ আটক

আপলোড তারিখঃ 2019-10-21 ইং
দামুড়হুদার বাঘাডাঙ্গা থেকে গাঁজাসহ বৃদ্ধ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ আজিজুল (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক হওয়া আজিজুল বাঘাডাঙ্গা গ্রামের মৃত বদর উদীনের ছেলে। গতকাল রোববার রাত আটটার দিকে বাঘাডাঙ্গা স্কুলের সামনে থেকে তাঁকে করে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাঘাডাঙ্গা গ্রামের এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আজিজুল নামের এক বৃদ্ধকে আটক করেন তিনি। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে সৌপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)