আলমডাঙ্গায় দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-10-21 ইং
আলমডাঙ্গায় দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কের পাশে বাবু হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভা-ারে অভিযান চালান মোবাইল কোর্ট। এ সময় নোংরা পরিবেশ খাদ্য তৈরি ও মূল্য তালিকা টাঙানো না থাকায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই হোটলের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন আলমডাঙ্গা শহরের মজিদ হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে হোটেলের মালিক আব্দুল মজিদকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। এ ছাড়াও আলমডাঙ্গা সত্যনারায়ণ মন্দিরের পাশে হারান হোটেলে নোংরা পরিবেশ থাকায় হোটেলের মালিক হারান অধিকারী ও কুটুম বাড়ি মিষ্টান্ন ভা-ারের মালিক আনোয়ার হোসেনকে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জুয়েলসহ পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)