চুয়াডাঙ্গায় মোবাইল ফোন ছিনতাই, রিজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-10-21 ইং
চুয়াডাঙ্গায় মোবাইল ফোন ছিনতাই, রিজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের শ্রীমন্ত টাউন হলের পাশের গলিতে ছিনতাইয়ের ঘটনায় রিজন (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত একটার দিকে ইসলামপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে শহর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তার রিজন ইসলাম পাড়ার আবুল কালামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর কলাইডাঙ্গা গ্রামের মোরছালিন হোসেনের ছেলে পিণ্টু (১৯) চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। গত শনিবার দুপুরের দিকে পিণ্টু তাঁর বন্ধুর সঙ্গে জরুরি কাজে বড় বাজারে যাচ্ছিলেন। পানি উন্নয়ন বোর্ড অফিসের ভেতর দিয়ে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির পাশের সড়কে যাওয়া মাত্রই একটি মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাঁর ফোনটি কেড়ে নেয়। ওই ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে অভিযুক্তদের ধরতে মাঠে নামে সদর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে একজনকে শনাক্ত করা হয়। পরে এ ঘটনায় একই দিন দিবাগত রাত একটার দিকে ইসলাম পাড়ার আবুল কালামের ছেলে রিজনকে গ্রেপ্তার করে শহর ফাঁড়ি পুলিশ। রিজনকে গ্রেপ্তারের পরই তার পরিবারের লোকজন মোবাইল ফোনটি উদ্ধার করে সদর থানার হেফাজতে দিয়ে যান। পরদিন গতকাল রোববার সকালে কলেজছাত্র পিণ্টুকে তাঁর মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত বাকি ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ছাড়াও গ্রেপ্তার রিজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)