দামুড়হুদার উত্তর চাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা, রহস্য

আপলোড তারিখঃ 2019-10-21 ইং
দামুড়হুদার উত্তর চাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা, রহস্য ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের বাগানপাড়ার মনিরুলের স্ত্রী ববিতা (২২) বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি আত্মহত্যা করেন। তবে এটি আত্মহত্যা, নাকি হত্যা, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জানা যায়, উত্তর চাঁদপুর গ্রামের বাগানপাড়ার মনিরুলের সঙ্গে ছয় মাস আগে কুড়–লগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের আ. কায়দারের মেয়ে ববিতা খাতুনের (২২) বিয়ে হয়। গতকাল দুপুরের দিকে মনিরুলের সঙ্গে তাঁর স্ত্রী ববিতার ঝগড়া হয়। এরপর বিকেলে ববিতা সবার অজান্তে বিষপান করেন। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ববিতার লাশ বাড়িতে রেখে মনিরুলের পরিবারের লোকজন পালিয়ে যান। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সোমবার লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ববিতাকে মনিরুলের পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেন ববিতার মা-বাবা। তাঁরা মনিরুল ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ববিতা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)