মেহেরপুরে মিলল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা

আপলোড তারিখঃ 2019-10-21 ইং
মেহেরপুরে মিলল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা, বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ কারখানার মালিক রানাকে আটক করেছে। গতকাল রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, কোনো কাগজপত্র ছাড়ায় এ বাড়িতে যৌন উত্তেজক সিরাপ তৈরি করা হতো। তবে কী পরিমাণ সিরাপ উদ্ধার করা হয়েছে তা জানতে চাইলে, গণনার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আগের রাতে রানার নিজস্ব বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে রানার ভাড়া করা এ বাড়ির সন্ধান পাওয়ার পর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গতকাল রাতে অভিযান চালানো হলে তাঁর এ বাড়ি থেকে যৌন উত্তেজক সিরাপ তৈরির মিনি মেশিনসহ বিভিন্ন রং, মেডিসিন ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। রানা মেহেরপুরের মল্লিকপাড়ার নজরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)