আলমডাঙ্গায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-10-21 ইং
আলমডাঙ্গায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা ব্রাইট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এ আলোচনা সভা অংশগ্রহণ করে। বিদ্যালয়ের পরিচালক জাকারিয়া হিরোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, অধ্যক্ষ ফখরুল আলম, প্রধান শিক্ষক ওবাইদুল আজাদ জনি, সহকারী প্রধান শিক্ষক গোলাম মুস্তাকিম রাজু ও সহকারী শিক্ষক শফিউর রহমান লিটন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে আলমডাঙ্গা শহীদ মিনার ও বধ্যভূমি পরিদর্শন করেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)