জীবননগরের হাসাদাহ ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে হাসাদাহ ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন সম্পন্ন হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ওসমান গণি, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, বাঁকা ইউপি সদস্য খায়রুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া সমন্বয়কারী এনামুল হক, প্রকল্প কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকমোর্চার প্রকল্প সমন্বকারী আব্দুল আলীম সজল।
আলোচনা সভা শেষে জীবননগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দীন জালালকে সভাপতি, মাহাবুব রশিদ বিশ্বাস সহসভাপতি ও মাধবপুর বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাভেল মেহেমুদ আব্দুল রবকে সাধারণ সম্পাদক করে হাসাদাহ ইউনিয়ন লোকামোর্চার কমিটি ঘোষণা করা হয়।
