জীবননগরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-01-20 ইং
জীবননগরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন ছবির ক্যাপশন:

`IMG_6077`

জীবননগর অফিস: জীবননগরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন করা হযেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জীবননগর পোস্ট অফিসের পাশে শোভন ট্রেডার্সের আয়োজনে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের জীবননগর শাখার স্বত্ত্বাধিকারী শোভন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। সাংবাদিক মিথুন মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং অফিস চুয়াডাঙ্গার সিনিয়ার কমপ্লাইন্স অফিসার এবিএম মনিরুজ্জামান, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের খুলনার রিজিওনাল ম্যানেজার, মুহাম্মদ সাখাওয়াত হোসেন, ডাচ্ বাংলা ব্যাংকের চুয়াডাঙ্গার সেলস ম্যানেজার মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন ফরজ, সাবেক ফুটবলার মোজাম্মেল হক, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.শুকুরসহ আরও উপস্থিত ছিলেন জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আ.হামিদ দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ব্যুরো প্রধান জাহিদ বাবু, মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, মহিলা নেত্রী আসমা খাতুন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ঝড়–, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক, ছাত্রলীগ নেতা মিঠু, আসাদ, শাকিল, সেলিমসহ জীবননগর বাজারের ব্যবসায়ী ও সুধিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)