হরিণাকুন্ডুতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-10-20 ইং
হরিণাকুন্ডুতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার চিথলিয়াপাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর পিতা হাসান আলী বাদি হয়ে হরিণাকু-ু থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। যার মামলা নম্বর ১২। হরিণাকু-ু থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, দীর্ঘ দুই বছর ধরে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শিলু হাসান। প্রেমের সুবাদে ওই স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৌহিক সম্পর্ক করেন পার্বতীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিলু হাসান। সর্বশেষ চিথলিয়াপাড়ার বাচ্চুর বাড়িতে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। মেয়েটি বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানায়। এরপর মেয়েটির পিতা হাসান আলী বাদি হয়ে গত শুক্রবার রাতে হরিণাকু-ু থানায় শিলু হাসানকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ ধর্ষক শিলুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)