কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-10-20 ইং
কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা ছবির ক্যাপশন:
তিন দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সমীকরণ প্রতিবেদক: তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় কুষ্টিয়া চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কোর্ট চত্বরে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহা মো. মামুন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার ও সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কোর্টের নাজির ওসমান গনিসহ সংগঠনের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুরের প্রায় তিন শতাধিক সদস্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক তারিক আহমেদ রিংকু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)