ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ঝড়ে ১২২ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তির মধ্যে ১২২ বান্ডিল ঢেউটিন এবং ঘর তৈরি করার জন্য ৩ লাখ ৬৬ হাজার টাকা বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
