চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় পুকুরে পাওয়া গেল বিরল প্রজাতির মাছ

আপলোড তারিখঃ 2019-10-20 ইং
চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় পুকুরে পাওয়া গেল বিরল প্রজাতির মাছ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের হাফিজুল ইসলামের পুকুরে বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা হাফিজুলের বাড়িতে ভিড় করছে। জানা গেছে, গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুুয়া গ্রামের হাফিজুলের পুকুরে মাছ ধরতে যান জেলেরা। এ সময় জেলেদের জালে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। বিরল প্রজাতির মাছটি দেখতে এলাকাবাসী হাফিজুলের বাড়িতে ভিড় জমান। স্থানীয়রা জানান, এ ধরনের মাছ এর আগে দেখা যায়নি। তিতুদহ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন সময়ের সমীকরণকে বলেন, মাছটি এখনো বেঁচে আছে। তবে এটি কোন প্রজাতির মাছ, সেটি আমরা জানি না। এ বিষয়ে চুয়াডাঙ্গা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটির নাম আমারও জানা নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)