সাগান্নায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-10-20 ইং
সাগান্নায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সাইফুল ইসলাম, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের বটতলা মোড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সাগান্না ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গাজী আ. হালিমের উদ্যোগে এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জানা গেছে, গতকাল বাদপুকুরিয়া দল ও বাদপুকুরিয়া পূর্বপাড়া দলের মধ্যে এ হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহিন রেজা সাইদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আকবর আলী, কামাল মিয়া, ইউনিয়ন যুবলীগের নেতা আমজাদ সরকার, বিশিষ্ট সমাজসেবক কামাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাইদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)