মেহেরপুর বারাদীতে গাঁজা ব্যবসায়ী আব্দুল আটক

আপলোড তারিখঃ 2019-10-20 ইং
মেহেরপুর বারাদীতে গাঁজা ব্যবসায়ী আব্দুল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদী বাজার থেকে ৩০ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল (৫৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের খোরদ গ্রামের মৃত তোয়াজ ম-লের ছেলে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে বারাদী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কহেতুর মোল্লা ফোর্স নিয়ে বারাদী বাজরে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এ সময় গাঁজা ব্যবসায়ী আব্দুলের কাছ থেকে ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে আটক আব্দুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)