ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
আনিছ বিশ্বাস:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাড়াদী ইউপি সচিব সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক পদে শংকরচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান, সাংগাঠনিক সম্পাদক পদে হারদী ইউপি সচিব আলমগীর হোসেন ও কোষাধ্যক্ষ পদে হাউলী ইউপি সচিব শাহাবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পরে ফলাফল ঘোষণা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শেখ হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা বাপসা সভাপতি মহিউদ্দীন শেখ, মেহেরপুর জেলা বাপসা সভাপতি জহুরুল ইসলাম ও তিন জেলার সাধারণ সম্পাদকেরা। চুয়াডাঙ্গা জেলার সব ইউপি সচিব উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন তিতুদহ ইউপি সচিব জিয়াউর রহমান, খাদিমপুর ইউপি সচিব মোছাব আলী, নতিপোতা ইউপি সচিব সুজাল আলী, কেডিকে ইউপি সচিব মনিরুজ্জামান ও কুমারী ইউপি সদস্য আনিসুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন আলুকদিয়া ইউপি সচিব কামরুজ্জামান।
