দামুুড়হুদার কোমরপুর থেকে কাটু ডাকাত আটক

আপলোড তারিখঃ 2019-10-19 ইং
দামুুড়হুদার কোমরপুর থেকে কাটু ডাকাত আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কোমরপুর এলাকায় সিএনজি থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রাশেদুল ইসলাম কাটু (৩৩) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাত রাশেদুল ইসলাম কাটু উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের আ. কাদের ভুট্টুর ছেলে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার কোমরপুরে অভিযান চালান। এ সময় গ্রামের পূর্বপাড়ায় রাশেদুল ইসলাম কাটুর বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ডাকাত রাশেদুল ইসলাম কাটুকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)