জামাত-বিএনপিপন্থী চক্রান্তকারীদের কোনো চক্রান্ত সফল হবে না

আপলোড তারিখঃ 2019-10-19 ইং
জামাত-বিএনপিপন্থী চক্রান্তকারীদের কোনো চক্রান্ত সফল হবে না ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগেরর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে সিএইচআর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গণু। চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে যে উন্নয়ন হয়, যা এর আগে অন্য কোনো সরকার দেশে এত উন্নয়ন করতে সক্ষম হয়নি। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভেতরে কিছু হাইব্রিড নেতা যোগদান করে আওয়ামী লীগকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। ওই সব দুশ্চরিত্র হাইব্রিড নেতা আওয়ামী লীগের কর্মীদের উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্থ করছে। দলের মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান আছেন। তাঁরা সরকারের দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড গরিব ও অসহায় মানুষের কাছে দুই-পাঁচ হাজার টাকায় বিক্রয় করে দিচ্ছে, এরা নামধারী আওয়ামী লীগ করে। এরা সম্পূর্ণ জামাত ও বিএনপিপন্থী একটা চক্রান্তের বেড়াজালে আবদ্ধ। তাই আমাদের সঠিকভাবে আওয়ামী লীগ করতে হবে। দলকে চাঙ্গা রাখতে ও দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে দলকে হাইব্রিড মুক্ত করতে হবে। যাতে জামায়াত-বিএনপিপন্থী কোনো চক্রান্তকারী এসে আওয়ামী লীগে এসে শত্রুতা করতে না পারে, সেদিকে আমরা নজর রাখব। দলে থাকা জামাত-বিএনপিপন্থী চক্রান্তকারীদের কোনো চক্রান্ত সফল হবে না বলেও তিনি হুশিয়ারি দেন।’ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্মাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান ও প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন। চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের নেতা মতিয়ার রহমান ফারুক, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে আব্দুল বাতেনকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)