খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনা চলছে: সেলিমা রহমান

আপলোড তারিখঃ 2019-10-19 ইং
খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনা চলছে: সেলিমা রহমান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে সরকার। তাকে জামিন দেয়া হচ্ছে না। আমরা আশঙ্কা করছি, দেশনেত্রীকে ধীরে ধীরে হত্যা করার পরিকল্পনা চলছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে খালেদা জিয়া ও ছাত্রদলের ইসহাক সরকারের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। সেলিমা রহমান বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ, তার কোনো সুচিকিৎসা হচ্ছে না। তাকে বের হতে সরকার বাধা দিচ্ছে। কারণ দেশনেত্রীকে এই সরকার ভয় পায়। তারা জানে দেশনেত্রী বের হলে তাদের অবৈধ ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। এই সিংহাসন আর ধরে রাখতে পারবে না।’ সংগঠনের সভানেত্রী অর্পনা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমুর আলম খন্দকার, শিরিন সুলতানা, শহিদুল ইসলাম বাবুল, ফরিদা ইয়াসমীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)