ছবির ক্যাপশন:
পাবনায় বীর মুক্তিযোদ্ধা রানার মাস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক:
পাবনার চাটমোহরে ঐতিহাসিক বালুচর মাঠে উদ্বোধনী ম্যাচে ইশ্বরদীর বাঁশেরবাদা টিন-এজার ফুটবল একাডেমিকে হারিয়ে যাত্রা শুরু করেছিল চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব। বীর মুক্তিযোদ্ধা রানার মাস্টার ফুটবল টুর্নামেন্টের নক আউটভিত্তিক আট দলীয় টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে রংপুর জেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোর্টিং ক্লাব।
গতকাল শুক্রবার বিকেলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দল। কাদেরের অনন্য গোল কিপিংয়ে দুরন্ত জয় পায় শুভ সকাল স্পোর্টিং ক্লাব। পক্ষান্তরে ভাগ্যের কাছে হেরে শিরোপা জেতা হলো না রংপুর জেলা একাদশের। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জিতে শিরোপা অর্জন করে চুয়াডাঙ্গা।
দলীয় অধিনায়ক বিপ্পার দারুণ নেতৃত্বে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের দলে খেলতে নামেন গোল কিপার কাদের, কবির, মিঠু, কোবরা, আলিফ, সোহেল রানা, মুন্না, সাব্বির, রাজন, তারমিন, জুয়েল, ইব্রাহিম, জজ (বিদেশী) ও জনসন (বিদেশী)। টিম ম্যানেজার অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, কোচ মিলন বিশ্বাস ও অফিসিয়াল রিপন রাজু-প্রশান্তদের নেতৃত্বাধীন শুভসকাল স্পোর্টিং ক্লাবের জয়ে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভসকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
