শাহাপুরে মদসহ তিতুদহের রফিকুল আটক

আপলোড তারিখঃ 2019-10-19 ইং
শাহাপুরে মদসহ তিতুদহের রফিকুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার শাহাপুর থেকে ছয় লিটার চোলাই মদসহ রফিকুল (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের রহিম মল্লিকের ছেলে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করে শাহাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শাহাপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান ফোর্স নিয়ে শাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছয় লিটার মদসহ রফিকুল নামের একজনকে আটক করেন তিনি। আটক হওয়া রফিকুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)