আলমডাঙ্গায় পাঁচ জুয়াড়ি হাতেনাতে আটক

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
আলমডাঙ্গায় পাঁচ জুয়াড়ি হাতেনাতে আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে সানোয়ার মেম্বার, কাদের আলী, ফারুক মাস্টার, শ্রী দিলিপ সরকার, নাসির উদ্দীন খোকন নামের পাঁচ জুয়াড়িকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে কাদের (৫৫), রোয়াকুলি গ্রামের চমৎকার ম-লের ছেলে সানোয়ার মেম্বার (৫০), পুটিমারী গ্রামের ফারুক মাস্টার (৪২), মুন্সিগঞ্জ জেহালা স্যামপাড়ার মৃত কিশোর সরকারের ছেলে শ্রী দিলিপ সরকার (৪৫) ও মুন্সিগঞ্জ বাজারের মৃত মইনদ্দিনের ছেলে নাসির উদ্দীন খোকন (৫০) হাজি মার্কেটের পেছনে একটি আমগাছের নিচে চট পেড়ে বসে জুয়া খেলা করছিলেন। জুয়া খেলারত অবস্থায় তাঁদের আটক করে পুলিশ। আলমডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এএসআই লিয়াকত ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেন। এ সময় জুয়াড়িদের কাছে থাকা টাকা ও খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা করে আসামিদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)