শোভা নাজনীনের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
শোভা নাজনীনের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেধাবী শিক্ষার্থী শোভা নাজনীন হত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমের বড় মেয়ে শোভা নাজনীনের হত্যাকারীর ফাঁসির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা কন্যা-শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, শোভা নাজনীনের পিতা আব্দুল হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপজেলা সভাপতি জীবন আহম্মেদ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা শোভা নাজনীনের হত্যাকারী রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। উল্লেখ্য, শোভা নাজনীন মাগুরা সরকারি পলিটেকনিক থেকে কম্পিউটারে ডিপ্লোমা শেষ করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বিএসসি ভর্তির জন্য কোচিং করতেন। দুই মাস আগে শোভা তাঁর পছন্দের পাত্র রবিউল ইসলাম সোহেল সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সোহেল যৌতুকের জন্য শোভাকে নির্যাতন করতেন বলে শোভার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। হত্যাকা-ের রাতে শোভার পরিবারের সঙ্গে রবিউল ও শোভার কল রেকর্ড থেকে নির্যাতন সম্পর্কে ধারনা পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)