জীবননগরে ১৭০ পিস ইয়াবাসহ শামীম আটক

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
জীবননগরে ১৭০ পিস ইয়াবাসহ শামীম আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ শামীম নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিশেষ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরের শাপলাকলিপাড়ায় অভিযান চালিয়ে শামীমকে আটক করেন। আটক শামীম মিয়া (২৭) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের শামামুল মিয়ার ছেলে। আটকের পরে শামীমের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)