ঝগড়ায় প্রাণ গেল শাশুড়ির!

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
ঝগড়ায় প্রাণ গেল শাশুড়ির! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে শুকচান (৪৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে শুকচানকে তাঁর ছেলের স্ত্রী বিউটি খাতুন মারধর করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে শুকচান বিবির সঙ্গে তাঁর ছেলের বউ বিউটির ঝগড়া হয়। এ সময় শুকচান বিবির শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় তাঁকে হাসপাতালে নিয়ে এলে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ঝগড়াজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, ঝগড়ার একপর্যায়ে শুকচান বিবি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তিনি বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্ত করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)