গাংনীতে ডেঙ্গু আক্রান্ত ট্রাক্টরচালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
গাংনীতে ডেঙ্গু আক্রান্ত ট্রাক্টরচালকের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিপন (২৮) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিপন উপজেলার কাজিপুর গ্রামের হাজিপাড়ার মাসুদ আলীর ছেলে। স্থানীয় জেলা পরিষদের সদস্য মুনছুর আলী জানান, কয়েকদিন যাবৎ শিপন জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তাঁকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)