চুয়াডাঙ্গায় পুলিশ-বিচার বিভাগীয় কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান!

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ-বিচার বিভাগীয় কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান! ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের সামনে মোটরসাইকেলের কাগজপত্র দেখানো নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারীর বাগবিত-া ও ধস্তাধস্তির ঘটনায় ভুলবোঝাবুঝির অবসান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের খাসকামরায় এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেনোাগ্রাফার সুবাস কুমার এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দুঃখ প্রকাশ করেছেন ট্রাফিক সার্জেন্ট নবাব আলী ও টিএসআই আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মো. শাহাবুদ্দীন, আহসান হাবিব, মাহফুজুর রহমান, সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস, টিএসআই ইকবাল, মোকাররম, প্রদীপ সরকার, জাহাঙ্গীর প্রমুখ। এ ছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, ম্যাজিস্ট্রেসির প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হক, নাজির ওসমান গনি, জেলা জজ প্রথম আদালতের সেরেস্তাদার নুরুল হক, প্রধান তুলনা সহকারী মাসুদুজ্জামান, পেশকার জহরুলসহ জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যই এ বৈঠকে সাড়া দিয়েছেন জানিয়ে ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের অনুরোধে পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমরা তাঁদের সঙ্গে বৈঠকে যাই। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় বিষয়টি বিবেচনায় নিলে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)