মেহেরপুর পৌরসভার বিভিন্ন কাজ পরিদর্শনে যুগ্মসচিব

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
মেহেরপুর পৌরসভার বিভিন্ন কাজ পরিদর্শনে যুগ্মসচিব ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পৌরসভার সড়ক, ড্রেন নির্মাণসহ বিভিন্ন কাজ পরিদর্শন করলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেলা ফারজানা। এ সময় যুগ্মসচিব সাহেলা ফারজানার নেতৃত্বে পরিদর্শন দলের সদস্য হিসেবে ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক তৌফিকুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী যুগ্মসচিব সাহেলা ফারজানা বিভিন্ন সড়ক, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ড্রেন ও ময়লা আর্বজনা ফেলার স্থান পৌর ড্রাম্পিংয়ের কাজ পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমানসহ পৌরসভার সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন। যুগ্মসচিব কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে সব প্রকল্প দ্রত বাস্তবায়নের জন্য বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)