আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2019-10-18 ইং
আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মদ বাবলু ও সম্পাদক নুরুল ইসলাম নুরু। সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)