চিৎলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে মারধর

আপলোড তারিখঃ 2019-10-17 ইং
চিৎলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে মারধর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার চিৎলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হাসান (২৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। হাসান উপজেলার চিৎলা গ্রামের সেকেনদার আলীর ছেলে। গতকাল বুধবার বেলা একটার দিকে চিৎলা মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে চিৎলা ছটেঙ্গার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় হাসানের দল রনির দলের ওপর হামলা করে। পরদিন গতকাল বুধবার বেলা একটার দিকে রনি তাঁর দলবল নিয়ে চিৎলা মোড়ে গিয়ে ফল ব্যবসায়ী হাসানকে একা পেয়ে জিআই পাইপ ও বাটাম দিয়ে মারধর করে জখম করেন। পরে জখম হাসানকে (২৫) স্থানীয় লোকজন উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, দামুড়হুদার চিৎলার মড়ে মারামারির ঘটনায় উভয় পক্ষকে থানায় নেওয়া হয়েছিল। পরে এ ঘটনায় উভয় পক্ষের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁরা নিজেরা আপস-মীমাংসা করে ফেলায় তাঁদেরকে তাঁদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। আর এ বিষয়ে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)