কালীগঞ্জে আমড়াগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-10-17 ইং
কালীগঞ্জে আমড়াগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে আমড়াগাছ থেকে পড়ে আব্দুল কাদির (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের ছেলে। নিহত ব্যক্তির ভাই স্কুলশিক্ষক দলিল উদ্দীন জানান, তাঁর বড় ভাই আব্দুল কাদির গতকাল বেলা দুইটার দিকে বাড়ির পাশের একটি আমড়াগাছে উঠে আমড়া পাড়ছিলেন। এ সময় পায়ের ভর দেওয়া ডালটি ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)