মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-10-17 ইং
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দত্তনগর (মহেশপুর): ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে লিটন ম-ল নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত লিটন ম-ল উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামের ইসমাইল ম-লের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপের মিস্ত্রী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকালে হুদা শ্রীরামপুর বাজারে নিজের ওয়ার্কশপের দোকানে কাজ করছিলেন লিটন ম-ল। এ সময় বৈদ্যুতিক ড্রিল মেশিন চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত লিটনের স্ত্রী ও তিন বছরের একটি শিশুকন্যা রয়েছে। গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)