মুজিবনগরে সেভ দ্য চিলড্রেনের অভিজ্ঞতাবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-10-17 ইং
মুজিবনগরে সেভ দ্য চিলড্রেনের অভিজ্ঞতাবিনিময় সভা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার অগ্রণী ভূমিকা পালনকারী সংস্থা সেভ দ্য চিলড্রেনের বাস্তবায়িত শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তি ও অভিজ্ঞতাবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের বরিশাল ফিল্ড অফিসের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, ওআইসি অ্যাডমিন ও ফাইন্যান্স ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান, কর্মসূচি বাস্তবায়ন ও পার্টনারশিপ বিভাগের ডেপুটি ম্যানেজার এমরান চৌধুরী এবং এডি অ্যান্ড এসএইচএনের সিনিয়র অফিসার নাশিদুল হক। কর্মসূচি বাস্তবায়নের সিনিয়র কর্মকর্তা আফরোজা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি, স্কুলের এসএমসি প্রতিনিধি, সিবিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ডব্লিউটিপি প্রতিনিধি, এফডব্লিউসি প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও মুজিবনগর উপজেলার সব কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে সেভ দ্য চিলড্রেনের বাস্তবায়িত শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তির বিষয়ে অভিজ্ঞতাবিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)