ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আলুকদিয়ার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বিশেষ প্রতিবেদক:
বিশ্ব ডিম দিবস ২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গা আলুকদিয়ার স্মার্ট স্কুল পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে ডিম খাওয়ানোর মধ্য দিয়ে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়টিতে এ আয়োজন করে চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ বিভাগ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টার কাউন্সিল। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, ‘শিশুদের মেধার বিকাশ ঘটাতে প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। তোমরা যেমন একটি স্মার্ট স্কুলের শিক্ষার্থী, তাহলে তোমাদেরও স্মার্ট হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উজ্জ্বল কুমার কু-ু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউন নাহার, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, সদস্য জহুরুল ইসলাম, ইমানুর রহমান, শামসুন্নাহার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইচ এম শামিমুজ্জামান। পরে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে একটি করে ডিম খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
