দামুড়হুদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আপলোড তারিখঃ 2019-10-17 ইং
দামুড়হুদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি দামুড়হুদা ব্রিজ রোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চত্বরে হাত ধোয়া অনুষ্ঠান হয়। হাত ধোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম ও ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)