চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2019-10-16 ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর সীমান্ত থেকে মাদকদ্রব্য হেরোইনসহ জাবের মালিতা (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে জীবননগর সীমান্তের গয়েশপুর গ্রাম থেকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ছয় পুরিয়া হেরোইন, একটি সিমসহ মোবাইল ফোন ও একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। রাতে তাঁকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টায় চুয়াডাঙ্গা জেলার একাংশের দায়িত্বে থাকা ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভারতের কৃষ্ণগঞ্জ থানার মেটেরি গ্রামের সাহার আলী মালিতার ছেলে জাবের মালিতা মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্যসহ অবৈধভাবে জীবননগর সীমান্তের ৬৯ নম্বর পিলার হতে ৪ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা জাবের মালিতাকে চ্যালেঞ্জ করে তাঁর কাছে থাকা ছয় পুরিয়া হেরোইন, ভারতীয় পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেন। তাঁকে জীবননগর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)