চুয়াডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-10-16 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিভিন্ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি সেমিনারে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজের বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ¯œাতক প্রথম বর্ষের ছাত্র অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী। এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)