একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2019-10-16 ইং
একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিরা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের র্প্বূপাড়ার জুলমত আলীর ছেলে ভ্যানচালক আহম্মদ আলীর (৪০) সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে প্রতিবেশী বজলুর সঙ্গে বাগবিত- হয়। একপর্যায়ে বজলুর ছেলে শামীম ও শাওন আহম্মদকে বেধড়ক মারধর করা হয়। এ সময় আহম্মদের চিৎকার শুনে তাঁর স্ত্রী মালেকা ও মেয়ে নিরা এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। পরে অন্য প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে হিজলগাড়ী বাজারে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)