ঝিনাইদহে দুই উপজেলা নির্বাচনে নৌকার জয়

আপলোড তারিখঃ 2019-10-15 ইং
ঝিনাইদহে দুই উপজেলা নির্বাচনে নৌকার জয় ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। কোটচাঁদপুর উপজেলায় ৫৩টি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি ২৪৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক (ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল) পেয়েছেন ৩৫৫২ ভোট। এ উপজেলাতে ভোট সংগ্রহের পরিমাণ ছিল ২৭ %। মহেশপুর উপজেলাতে ১১৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মইজুদ্দিন হামিদ ৫৭২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের শাহজামান মোহন (ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল) পেয়েছেন ১৫৪২৪ ভোট। এ উপজেলাতে ভোট সংগ্রহের পরিমাণ ছিল ২৯ %।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)