ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে বিশ্ব ডিম দিবস পালন

আপলোড তারিখঃ 2019-10-15 ইং
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে বিশ্ব ডিম দিবস পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’, ‘নবীন থেকে প্রবীণ, ডিম খান প্রতিদিন’ এ স্লোগানে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে বিশ^ ডিম দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ডিম দিবস উপলক্ষে ভেটেরিনারি কলেজের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হলিধানী বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষের সভাপতিত্বে কলেজের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক মাসুদ আহম্মদ খান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আবু জাফর মো. ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. হাফিজুর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সহযোগী অধ্যাপক কৃষিবিদ সরদার মো. খায়রুল বাসার, ডা. প্রদীপ কুমার হালদার, ডা. মো. আতোয়ার রহমান, বেগম মানছুরা হাছিন, ডা. মো. আশরাফ আলী, সহকারী অধ্যাপক কৃষিবিদ মো. শাহীনুর রহমান, ডা. বিল্পব কুমার সরকার, ডা. জান্নাতুন নাইম, ডা. মো. জিননু রাইন, ডা. শাহাদৎ হোসেন, সাংবাদিক দেলোয়ার কবির, গিয়াস উদ্দীন সেতু, মুনজুরুল আলম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনসহ কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)