জীবননগরে ড্রাগন ও মাল্টা চাষে ঝুঁকছেন চাষিরা

আপলোড তারিখঃ 2019-10-15 ইং
জীবননগরে ড্রাগন ও মাল্টা চাষে ঝুঁকছেন চাষিরা ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ: জীবননগরে ড্রাগন ও মাল্টা চাষে নিজের ভাগ্য পরিবর্তনের আশা করছেন কৃষকেরা। জীবননগর উপজেলার বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ধান ও মুগ চাষের পাশাপাশি বর্তমানে এ উপজেলার কৃষকেরা বিদেশি ফল ড্রাগন ও মাল্টা চাষে বেশি উৎসাহিত হয়ে পড়েছেন। তা ছাড়া ড্রাগন ফল ওষুধ হিসেবে ব্যবহার ও অধিক লাভজনক হওয়ায় এ চাষে আরও বেশি ঝুঁকে পড়েছেন কৃষকেরা। উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঠপাড়ার ড্রাগন ফল চাষি শাওন জানান, ড্রাগন ফল চাষে প্রথম দিকে খরচ বেশি হলেও এটি একটি লাভজনক চাষ। ড্রাগন গাছটি বিদেশি, তাই সচারাচার এ গাছটি পাওয়া যায় না। তা ছাড়া ড্রাগন গাছ দেখতে অনেকটা সাপের মতো। তাই বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এ চাষটি দেখতে আসেন এবং এ চাষটি করার জন্য অনেক কৃষক ইচ্ছা প্রকাশ করেছেন। একই কথা বলেন উপজেলার বাঁকা গ্রামের মাল্টা চাষি জাহিদ বাবু। তিনি বলেন, ‘আমি শুরুতে পেয়ারার চাষ শুরু করি। এবার নতুন করে অল্প পরিসরে জমিতে মাল্টা চাষ শুরু করেছি। কৃষি বিভাগ যদি একটু সহযোগিতা করত, তাহলে এ চাষে একদিকে যেমন লাভবান হওয়া যেত, তেমনি দেশের অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো।’ এ প্রসঙ্গে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এ উপজেলায় পাঁচ হেক্টর জমিতে ড্রাগন ফল এবং পাঁচ হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। উপজেলায় এ চাষগুলো একেবারে নতুন। তবে বর্তমানে এ চাষের দিকে কৃষকেরা অনেক উৎসাহিত বলে ধারণা করা হচ্ছে। আশা করা যায়, এ উপজেলাতে চাষটি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে একদিন এ চাষগুলো জীবননগর উপজেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। তা ছাড়া কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)