সব নিয়মকানুন মেনে ব্যবসা করতে হবে

আপলোড তারিখঃ 2019-10-15 ইং
সব নিয়মকানুন মেনে ব্যবসা করতে হবে ছবির ক্যাপশন:
দর্শনায় সার ব্যবসায়ীদের সঙ্গে কৃষি অফিসের মতবিনিময় সভা দর্শনা অফিস: দর্শনায় ফসলের বালাই ব্যবস্থাপনায় পাইকারি ও খুচরা বালাইনাশক বিক্রেতাদের সঙ্গে কৃষি অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দর্শনা পৌরসভা-সংলগ্ন উদ্ভিদ-সঙ্গনিরোধ অফিসের প্রশিক্ষণ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় মনিরুজ্জামান বিক্রেতাদের উদ্দেশে বলেন, বালাইনাশক বিক্রয়ের জন্য সরকারের যে সব নিয়মকানুন রয়েছে, সবকিছু মেনে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে সাইনবোর্ড, মূল্যতালিকা, পরিষ্কার-পরিছন্নতা, সরকার কর্তৃক বালাইনাশক লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ যে পরিবেশক বা কোম্পানির বালাইনাশক বিক্রয় করবে, তার অনুমতিপত্র থাকতে হবে। অন্যথায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে যেকোনো সময় ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী, দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চান্দু মাস্টার ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চু মাতবার। এ ছাড়াও বিভিন্ন বালাইনাশক কোম্পানির পরিবেশকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন আহম্মেদ সাণ্টু, সাইফুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, মমিনুল ইসলাম, লিণ্টু, মজিবার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী ইয়াসির আরাফাত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)