চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। গতকাল রোববার সকালে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পদির্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল খুলনা বিভাগের অন্যতম ১০টি হাসপাতালের মধ্যে অবস্থান করছে। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতাসহ হাসপাতালের সব ক্ষেত্রের প্রশংসা করেন তিনি। এ ছাড়াও হাসপাতলের প্রধান সমস্যা ১ শ শয্যার পূর্ণ জনবল নিয়োগের জন্য চেষ্টা করবেন বলেও জানান তিনি। পরে সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের অফিস, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক, হাসপতালের সব কর্তকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ডা. রাশেদা সুলতানার হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, বিএমএ-এর প্রেসিডেন্ট ডা. মার্টিন হিরক চৌধুরী, সেক্রেটারি ডা. আব্দুল লতিফসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)