জীবননগরে মাদক ব্যবসায়ী আটক, চোরাই ইজিবাইক ও মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
জীবননগরে মাদক ব্যবসায়ী আটক, চোরাই ইজিবাইক ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে চোরাই ইজিবাইক, মদসহ সালাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত শনিবার রাতে খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের রাস্তার ওপর থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ইজিবাইক ও দুই বোতল বাংলা মদসহ সদরপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মাদক ব্যবসায়ী সালাম মল্লিককে (৩৫) আটক করা হয়। আটক হওয়া আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)