কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-10-14 ইং
কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ পৌর কমিটি ও উপজেলা কমিটির পৃথক পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা দুটি অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, আক্তরুজ্জামান, জাহিদুজ্জামান মনা ও অ্যাড. কামাল আজাদ পান্নু। কমিটির নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কালীগঞ্জ উপজেলা এবং পৌর কমিটি দীর্ঘ ১০ বছর পরে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও দ্রুততম সময়ের মধ্যে কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)